shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

করোনাভাইরাসের রোধে যুক্তরাষ্ট্রে ২ ট্রিলিয়ন ডলারের নাগরিক সহযোগিতায় প্রস্তাব পাশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ মার্চ ২০২০, ১৬:৩৮

যুক্তরাষ্ট্রে মহামারী কভিড-১৯  করোনাভাইরাসের ধ্বকল সামাল দিতে ২ ট্রিলিয়ন ডলারের নাগরিক সহযোগিতায় প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেস। সিনেটে পাশ হওয়া ওই প্রস্তাবটির বিপক্ষে কেউ ভোট দেননি। ৯৬-০ ভোটে প্রস্তাবটি পাশ হয়। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক আখ্যা দেওয়া হয়েছে। হোয়াইট হাউস এবং সিনেট মিলে মঙ্গলবার মধ্যরাতের পর আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক সহযোগিতার সমঝোতা হয়েছে। ২ ট্রিলিয়ন ডলারের এ নাগরিক সহযোগিতায় ৭৫ হাজার ডলারের নিচে বার্ষিক আয়ের লোকজনকে ১ হাজার ২০০ ডলারের এককালীন চেক দেওয়া হবে। চার মাসের জন্য বেকার ভাতা দেওয়া হবে সব কর্মহীনদের জন্য, ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করা হবে। বড় বড় শিল্পপ্রতিষ্ঠানেও অর্থ সাহায্য যাবে। আইনপ্রণেতাদের প্রত্যাশা এ অর্থের নানামুখী প্রবাহ নিয়ে আমেরিকার অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৪৪ জনের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।